Posts

পরিবর্তন

বাদল দিনে অঝোর ঝড়ে বৃষ্টি বরষা আছড়ে পরে ঘরের উড়ছিল পাতা ছিল না আলো আমি ছাতের ঘরে তুমি ছিলে আমার ছাতের ঘরে আমি তখন দশম শ্রেণি তুমি নবম পঞ্চদশী সর্বনাশী বয়স তখন তোমার কোনোকিছুই পাপ হয়নি মনে । আমার ছেলে এখন দশম শ্রেণি তোমার মেয়ে নবম পঞ্চদশী গল্প করে ছাতের রেলিং ধরে ওদের বয়স সর্বনাশী । ছাতের ঘরে আমি দিয়েছি তালা ছাতের আলো সারাটাক্ষন জ্বালা । আমার ছেলে বিকেল বেলা ছাতে তুমি ওঠো মেয়ের পিছুপিছু বস ছাতে মাদুর খানা পেতে । পারিনা কেন শপৎ নিতে আজ না পেরোতে ছাদের চৌকাঠ খুলতে ছাতের ঘরের তালা বন্ধ হোক ছাতের আলো জ্বালা । মনের সুখে গল্প করুক ওরা আকাশ দেখুক ওদের ভালবাসা পাপকে ওরা জয় করতে শিখুক ।

অমানুষ

অমানুষ পর্ব ১ আমরা সবাই কম বেশি অমানুষ । এটা অবশ্য আমার দর্শন । নিজের উপলব্ধি । অনেকের মত ভিন্ন হতেই পারে । কিন্তু আমার বিশ্বাস প্রত্যেক মানুষের মধ্যেই একটা অমানুষ লুকিয়ে থাকে এবং জীবনের বিভিন্ন সময়ে আমরা এই অমানুষকে ব্যবহার করি অন্য মানুষকে অন্যায় ভাবে কষ্ট দেওয়ার জন্য । সে যাক । এনিয়ে ভেবে লাভ নাই । দিন বদলেছে । এখন মানুষের মধ্যে মানবিকতা অবাক করে । অমানবিক মানুষের উপর আস্থা বেশি । সোজা হিসাব বাঁচার ক্ষমতা থাকে বাঁচো অন্যথায় মরো । এই যখন উপলব্ধি ও জীবনের আদর্শ তখনও কিছু ঘটনা ঘটে যেটা মনের ছোট্ট এক কোনে যে মানবিকতা এখনও মৃত্যু শ্বাস নিচ্ছে তাকে অযথা বিব্রত করে । এই ঘটনাগুলো আমার মনে ভয়ংকর দুর্ঘটনার সমান । বিব্রত হই । মানসিক সমস্যা তৈরি হয় । মানুষের প্রতি ঘৃণা বেরে যাই অনেক গুন । যেটা লিখতে বসেছি সেটা গল্প নয় । অত্যন্ত নির্মম হলেও ভয়ংকর সত্যি একটা ঘটনা । সকাল বেলা চোখ খুলে দেখি এক বাজনৈতিক ব্যক্তিত্ব টিভি তে ভাষণ দিচ্ছেন । নাড়ী-দিবসের শুভেচ্ছা জানাচ্ছেন । মনে হল একবার পায়ের চটিটা খুলে টিভিতে মারি কিন্তু বৌ এর ভয়ে সেটা করলাম না কারণ টিভিটা ভেঙ্গে গেলে কি হতেপারে সেটা আমি জান...